টিসিবি আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও সয়াবিন তেল লিটারপ্রতি ৮০ টাকা দরে বিক্রি করবে। বাজারে এখন চিনি ৬৫-৭০ টাকা, মোটা ও মাঝারি দানার মসুর ডাল ৭০-৮০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ১০০-১০৮ টাকা লিটার দরে বিক্রি হয়।
ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা সদরে ৪টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য পাওয়া যাবে। প্রতি জন ৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।
পণ্য বিক্রি নিয়ে কোনো তথ্যের জন্য ০২-৮৮৯১৬৪৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

0 Comments