Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

তেঁতুলের এত গুণ!

হেলথ কর্নার
https://www.bd-pratidin.com/health-tips
 হেলথ কর্নার
লিভারে চর্বি! এটি বর্তমানে একটি সাধারণ সমস্যা। একটু বয়স বাড়লেই লিভারে চর্বি জমার সমস্যা দেখা যায়। আর তখনই আমরা মুঠো মুঠো ওষুধ খাওয়া শুরু করি। কিন্তু ওষুধ খেয়েও অনেক সময় কোনো কাজ করে না। কিন্তু কিছু প্রাকৃতিক উপায়ও আছে যেখান থেকে আপনি পেতে পারেন ভালো ফল।  যেমন তেঁতুল। যে কোনো ধরনের লিভারের সমস্যা থাকলে তেঁতুল সব চেয়ে উপকারি। তেঁতুল আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় এবং হজম প্রক্রিয়াকে সঠিক রাখে। এছাড়াও খারাপ কোলেস্টেরল ধ্বংস করে। সূত্র: জি নিউজ।
কীভাবে খাবেন তেঁতুল...
কিছুটা খোসা ছাড়ানো তেঁতুলের সঙ্গে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে  তৈরি হয়ে গেলে সেটি ছেকে নিন। এরপর ছেকে নেওয়া পানিতে সামান্য মধু মিশিয়ে সকাল-বিকেল দুবেলা খান।
এই পানি খাওয়ার ফলে কী কী উপকার পাওয়া যাবে...
১. হৃদরোগের যাবতীয় সমস্যা দূর করে।
২. কোলন ক্যান্সারের মতো রোগ থেকেও রেহাই দেয়।
৩. তেঁতুলে থাকা ল্য়াক্সেটিভ কোষ্ঠকাঠ্যিন্যের মতো সমস্যা দূর করে।
৪. তেঁতুলে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি বুড়িয়ে যাওয়া ত্বককে রক্ষা করে।
৫. শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভারে জমা ফ্যাট গলাতে সাহায্য করে। বিডি প্রতিদিন/আল আমীন

Post a Comment

0 Comments