করোনাভাইরাসের কারণে সব ধরনের কনসার্ট বন্ধ রয়েছে। লকডাউনে গৃহবন্দী সাধারন মানুষ। তাই ঘরবন্দী মানুষদের খানিকটা বিনোদন দিতে ভিন্নধর্মী এ কনসার্টের উদ্যোগ নিয়েছে ব্লুজ কমিউনিকেশন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারণে যেসব সংগীতপ্রেমী ঘরবন্দী রয়েছেন, তাদের বিনোদনের কথা ভেবেই এ আয়োজন করা। আশা করছি, প্রতিটি কনসার্ট দর্শককে আনন্দ দেবে।
ব্লুজ কমিউনিকেশন দেশ- বিদেশের জনপ্রিয় শিল্পী, মিউজিশিয়ান ও ব্যান্ড নিয়ে বিভিন্ন সময়ে আয়োজিত কনসার্ট নিজস্ব ফেসবুক পেজে তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার জেমস ও তার ব্যান্ড নগর বাউলের কনসার্ট ফেসবুক লাইভে প্রচার করবে।
0 Comments