Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

নেইমারকে ফিরিয়ে আনবেই বার্সা!

নেইমারকে ফিরিয়ে আনবেই বার্সা!
গত বছর দলবদলেও সময়ও নেইমারকে কিনতে চেষ্টা করে স্পানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু পিএসজির বড় দাম হাঁকানোয় আর পেরে ওঠেনি কাতালান ক্লাবটি।  তবে এবারের গ্রীষ্মে যে করে হোক নেইমারকে ফিরিয়ে আনবেই বার্সেলোনা। করোনা ভাইরাসের প্রকোপে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ন্যু-ক্যাম্প আবারও ব্রাজিলীয় ফরোয়ার্ডের ঠিকানা হতে চলেছে।

মুন্দো দোপোর্তিভোর খবর অনুযায়ী, নেইমার পিএসজি ছাড়তে প্রতিজ্ঞাবদ্ধ। গত মৌসুমে বার্সেলোনায় ফেরার মরিয়া চেষ্টায় ব্যর্থ হওয়ার পর এমনকি, রিয়াল মাদ্রিদে যেতে প্রস্তুত ছিলেন তিনি।

কাতালানরা সেবার নেইমারকে ক্ষান্ত করে পরের মৌসুমে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। সেই কথা মোতাবেক এ গ্রীষ্মে নেইমারকে ফিরিয়ে আনতে আঁটঘাট বেঁধে মাঠে নামছে বার্সেলোনা।

Post a Comment

0 Comments