আপাতত সে বিতর্কের অবসান৷ রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ট্যুইট করে শাহরুখ জানিয়ে দিলেন করোনা মোকাবিলায় তিনি দেশের সঙ্গে আছেন৷
তবে শাহরুখ বলে কথা, একেবারে বাদশা-র মতো করেই নিজেকে উজাড় করলেন তিনি ৷
প্রথমে নিজের অফিসের নিচের তলা দিয়ে দিলেন করোনা চিকিৎসার জন্য আর এবার দিল্লি, মুম্বাই এবং আলাদা করে পশ্চিমবঙ্গকেও সাহায্যে করোনা মোকাবিলার জন্য অর্থদান করলেন৷ একেবারে নায়কের স্টাইলেই রবিঠাকুরের উক্তিকে সঙ্গে নিয়ে বাংলায় ট্যুইট করলেন শাহরুখ ৷
শাহরুখ লিখলেন, ‘'দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।' সঙ্গে লিখলেন 'আমি কলকাতা'।’
শাহরুখের এই ট্যুইট দেখে পাল্টা ট্যুইটে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ধন্যবাদ শাহরুখ ৷ আপনি সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন৷’
0 Comments