Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

করোনায় আক্রান্ত হবে ১০ লাখ ইহুদি!

করোনায় আক্রান্ত হবে ১০ লাখ ইহুদি!

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আধিপত্য দখলদার ইহুদিরাষ্ট্র ইসরাইলেও। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৬০ জন। ইতোমধ্যে মারা গেছে ১২ জন। ইহুদি রাষ্ট্রটিতে বেশ ভালো ভাবেই ঘাঁটি গেড়েছে করোনা।

গবেষণা বলছে, চীনের উহান শহরে উৎপত্তির পর বিশ্বজুড়ে আধিপত্য করা এই করােনা ভাইরাসে আক্রান্ত হতে পারে অন্তত ১০ লাখ ইহুদি। দেশটিতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির হার দেখে ধারণা করা হচ্ছে দ্রুতই ১০ লাখ ইসরাইলি আক্রান্ত হতে পারে। যাদের মধ্যে মারা যেতে পারেন ১০ হাজার মানুষ।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ২৮ মার্চ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ইসরাইলির ওপর করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা চালায় ইসরাইলের স্বাস্থ্য বিভাগ। সেখানে, ৩ হাজার ৪৬০ জনের ফলাফল কভিড-১৯ পজিটিভ আসে।

এমন ফলাফলের পর স্যামসন আজুটা আশদুদ ইউনিভার্সিটির সংক্রমণ নিয়ন্ত্রণ পরিষেবার প্রধান ড্যানিয়েল গ্রুপেল বলেন, এমন হারে বৃদ্ধি পেতে থাকলে ইসরাইলের এক-তৃতীয়াংশ বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হবে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানইয়াহুও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দেন, ‘মারাত্মক ছোঁয়াচে রোগ করোনার লাগাম টেনে না ধরতে পারলে আগামী এক মাসে ১০ লাখ ইসরাইলি কভিড-১৯ এ আক্রান্ত হতে পারে। এতে মারা যেতে পারে ১০ হাজার ইসরাইলি।’

প্রধানমন্ত্রীর এমন হুঁশিয়ারির পর দেশটির ম্যাগান দাউদ-আদম মেডিকেলের পরিচালক রাফায়েল স্টুরগো বলেন, আমরা যতটুকু পরীক্ষা করতে পেরেছি তার ৪ শতাংশ রোগী পেয়েছি। হতে পারে আরও অনেক ইসরাইলি ভাইরাসটি বহন করছেন যাদের পরীক্ষা করা হয়নি। তবে এই আক্রান্তের হার ১০ থেকে ১২ শতাংশে পৌঁছুলে আমি মনে করি ইসরাইল হবে চীন-ইতালির মতো সবচেয়ে বেশি করোনায় বিধ্বস্ত দেশ।

Post a Comment

0 Comments