Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

তিন বিভাগে পৌঁছেছে করোনা টেস্ট কিট

তিন বিভাগে পৌঁছেছে করোনা টেস্ট কিট


খুলনা, বরিশাল ও সিলেটে পৌঁছেছে করোনা ভাইরাস শনাক্ত করার মেশিন ও কিট।

খুলনা মেডিকেল হাসপাতাল ও বরিশালের শেরে বাংলা মেডিকেলে স্থাপন করা হচ্ছে কোভিড নাইন্টিন ভাইরাস শনাক্তকরণ পিসিআর মেশিন। শনিবার থেকে করোনা পরীক্ষার কাজ শুরুর ব্যাপারে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।

বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে রিপোর্ট দেবে এই টেকনোলজি। সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হলে এর পরেই সেই রোগীর নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর টেস্ট করা যেতে পারে।

এদিকে, সোমবার ( ৩০ মার্চ) পিসিআর মেশিন ও টেস্ট কিট নিয়ে একটি ট্রাক সিলেটের ওসমানী মেডিকেলে পৌঁছে। প্রতিষ্ঠানটির মাইক্রোবাইলজি বিভাগে এই ল্যাব স্থাপন করা হবে। যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আগামী রোববার থেকে এখানে পরীক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

Post a Comment

0 Comments