Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

করোনা মোকাবেলায় দ. কোরিয়ার সাহায্য চাইছে ১২১ দেশ

করোনা মোকাবেলায় দ. কোরিয়ার সাহায্য চাইছে ১২১ দেশ

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছে বিশ্বের ১২১ দেশ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে নাস্তানাবুদ হয়ে সিউলের দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন দেশের কর্মকর্তারা।

করোনা ঠেকাতে দক্ষিণ কোরিয়া ব্যাপক আকারে স্বাস্থ্য পরীক্ষা চালিয়েছে। আক্রান্তদের শনাক্তের পর প্রযুক্তির সহায়তায় নিবিড়ভাবে প্রত্যেককে পর্যবেক্ষণ করা হয়েছে। আক্রান্তের সংস্পর্শে আসাদের স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টিনে রাখার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলেই করোনা সংক্রমণ ঠেকানো গেছে।

তিনি বলেন, আমরা শুরু থেকেই করোনা রোধে সফল হয়েছি। আমাদের অভিজ্ঞতা তৈরি হয়েছে। এজন্যই বিভিন্ন দেশ আমাদের কাছে সহায়তা চাইছে। ইতোমধ্যে ১২১টি দেশ সহায়তা চেয়েছে।

মানবতার স্বার্থে টেস্ট কিটসহ অন্যান্য জরুরি মেডিকেল সামগ্রী বিভিন্ন দেশে পাঠাতে দক্ষিণ কোরিয়া একটি টাস্কফোর্স গঠন করেছে। যুক্তরাষ্ট্র, ইতালিসহ কয়েকটি দেশে টেস্ট কিট পাঠানোর চুক্তি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়াতে মোট আক্রান্ত ৯ হাজার ৮৮৭ জনের মধ্যে প্রায় ৫৭ শতাংশ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬৫ জন।

Post a Comment

0 Comments