এক কাপ লেবুর রস থেকে আপনার প্রতি দিনের চাহিদার চেয়ে অনেকটাই বেশি। সারা বিশ্বের চিকিত্সক থেকে ডায়েটিশিয়ানরা এক বাক্যে স্বীকার করেন লেবু জলের গুণ। কিছু দিন আগে উষ্ণ গরম জলে পাতি লেবুর রস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও।
লেবুর জল
লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে। শরীর থেকে অপ্রয়োজনীয়, ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু জল। সারা বিশ্বের চিকিত্সক থেকে ডায়েটিশিয়ানরা এক বাক্যে স্বীকার করেন লেবু জলের গুণ। তবে লেবু জল যতটা উপকারী, খেতে মোটেও তেমন সুস্বাদু নয়। লেবুর কড়া স্বাদের জন্য অনেকেই বেশি দিন খেতে পারেন না। অথচ নিয়মিত লেবু জল খেলে তবেই পেতে পারেন উপকার।
এক কাপ লেবুর রস থেকে আপনার প্রতি দিনের চাহিদার চেয়ে অনেকটাই বেশি, প্রায় ১৮৭ শতাংশ ভিটামিন সি পাওয়া যায়। এ ছাড়াও লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও তামা। তবে উপকার পাওয়ার জন্য কিন্তু লেবু জল বানানোরও সঠিক নিয়ম রয়েছে। বেশির ভাগ সময়ই আমরা লেবুর রস বের করে খোসা ফেলে দিই। রস জলে মিশিয়ে তৈরি করি লেবু জল। ভুলে গেলে চলবে না যে লেবুর খোসাই সবচেয়ে পুষ্টিকর।
0 Comments