Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

করোনার মাঝেই নতুন আতঙ্ক, ধেয়ে আসছে বিধ্বংসী গ্রহাণু

করোনার মাঝেই নতুন আতঙ্ক, ধেয়ে আসছে বিধ্বংসী গ্রহাণু

করোনা ভাইরাসের আতঙ্কে গোটা পৃথিবীর একটা বড় অংশের মানুষের জীবন সংকটে পড়তে চলেছে। কিন্তু তার মধ্যে আতঙ্কের কথা শুনিয়েছে নাসাও।

নাসা বিজ্ঞানীরা জানালেন, মারণ গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। আকারে অনেকটাই বড়। বিশেষজ্ঞরা বলছেন এর আকার মাউন্ট এভারেস্টের থেকেও বড় হবে। আর করোনা ভাইরাসের আতঙ্কের মাঝে তাই এই গ্রহাণুর খবর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিজ্ঞানীদের মধ্যে।
একটি রিপোর্টে বলা হয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল মাপের গ্রহাণু। সেটি পৃথিবী থেকে নাকি বেশ খানিকটা দূরে রয়েছে। তবে এপ্রিল মাসের মাঝামাঝি সেটি পৃথিবীর কাছাকাছি এসে পড়তে পারে। আর সেই কারণেই কী আশঙ্কা। এটির নাম দেয়া হয়েছে এস্ট্রোয়েড ১৯৯৮ অর ২।

বিজ্ঞানীরা বলছেন, তবে পৃথিবী থেকে ৬৪ লক্ষ কিলোমিটার দূর থেকে এই গ্রহাণু পেরিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এদিকে ১৯৯৮ সালেও এমন আকারের একটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছিলো, যদিও সেটি আক আরে কিছুটা ছোটো ছিলো।

এদিকে ধারণা করা হয় পৃথিবীতে ডায়ানোসর প্রজাতির বিলুপ্তি হয়েছিলো পৃথিবীতে এমন গ্রহাণু আছড়ে পড়ার পর। এই গ্রহাণু গুলো প্রধানত জুপিটার ও সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরে। কিন্তু যখনই জুপিটারের মাধ্যাকর্ষণ থেকে ছিটকে পড়ে তখনই পৃথিবীর দিকে এগিয়ে আসে বিধ্বংসী এই গ্রহাণু গুলো।

Post a Comment

0 Comments