সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের
জন্য ১১২টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৬৯৩টি
আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় ও জেলা শহরগুলোতে আরো
আইসিইউ বেড বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সারাদেশে ১১২টি আইসিইউ প্রস্তুত
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে ঢাকায় আইসোলেশন বেডের সংখ্যা ১ হাজার ৫৫০টি। আর ঢাকার বাইরে ৬ হাজার ১৪৩টি। সবমিলিয়ে সারাদেশে মোট আইসোলেশন বেডের সংখ্যা ৭ হাজার ৬৯৩টি।
এ ছাড়া আইসিইউ বেড ও ডায়ালাইসিস বেডের সংখ্যা যথাক্রমে ১১২ ও ৪০টি রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় আইসিইউ বেড ৭৯টি। বাকিগুলো বিভিন্ন জেলা-উপজেলায়। এই সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা চলছে।
জানা গেছে, ঢাকা বিভাগে আইসোলেশন বেড রয়েছে ৬৯৭টি , চট্টগ্রাম বিভাগে ৮৪৮টি এবং ময়মনসিংহ বিভাগে এক হাজার ৩০টি ও ২৬টি আইসিইউ বেড রয়েছে। বরিশালে ৫৪৫ আইসোলেশন বেড, সিলেটে ৩৪৬টি আইসোলেশন ও দুটি আইসিইউ বেড রয়েছে। রাজশাহীতে ১২০০ আইসোলেশন বেড থাকলেও আইসিইউ বেড নেই। খুলনায় ৬৯০টি আইসোলেশন বেড ও আইসিইউ বেড সংখ্যা ৫টি। আর রংপুরে আইসোলেশন বেড রয়েছে ৭৮৭টি।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৮ জনে। এ ছাড়া মৃত্যুবরণ করেছেন আরো ৩ জন। মোট মৃত্যু ২০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন।
সারাদেশে ১১২টি আইসিইউ প্রস্তুতএ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে ঢাকায় আইসোলেশন বেডের সংখ্যা ১ হাজার ৫৫০টি। আর ঢাকার বাইরে ৬ হাজার ১৪৩টি। সবমিলিয়ে সারাদেশে মোট আইসোলেশন বেডের সংখ্যা ৭ হাজার ৬৯৩টি।

0 Comments