Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

রান্নার হাত ভালো যে পুরুষের, তাঁর প্রেমে পড়বেনই মেয়েরা!

হাতে ঝাঁটা থেকে বাজারে মাছের দরদাম, অফিস সামলে মেয়েরা যদি সব করতে পারে ছেলেরা পারবেনা কেন! সাম্প্রতিক সমীক্ষা বলছে যে ছেলেরা ভালো রান্না জানে তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় মেয়েরা

সিঙ্গলদের এটাই সুযোগ
হাইলাইটস
  • এমনই বিশ্ব অর্থনীতি নিম্নগামী।
  • অতএব হোম কোয়ারানটিনে অফিসের কাজের ফাঁকে রান্না শিখে নিন।
  • যাঁরা বাড়িতে থাকতে হচ্ছে বলে ছটফট করছেন
  • তাঁরাও একটু বাড়ির কাজ শিখুন।
  • এমন সুযোগ সবসময় আসবে না
এই সময় জীবনযাপন ডেস্ক: মেয়েরাই বা কেন সবসময় রান্নাঘরে সময় কাটাবে, এগিয়ে আসুক ছেলেরাও। এই মিথ ভেঙেছে বহুদিন। যে কোনও বড় রেস্তোরাঁর শেফ কিন্তু বেশিরভাগ ছেলেরাই হন। আবার এমনও অনেক ছেলে আছেন যাঁরা জলটুকুও গড়িয়ে খেতে পারেন না। হোস্টেল কিংবা মেসলাইফ এসে অনেক ছেলেই রন্ধন পটিয়সী হয়ে ওঠে। বিখ্যাত ওয়েব সিরিজ লিটল থিংসের ধ্রুব আর কাব্যার কথাই ধরুন। ধ্রুব কিন্তু খুব ভালো রান্না করে।

নিজের কাজ চালিয়ে নেওয়ার মত চিকেন, নুডলস, ওমলেট, ভাত এসব রান্না অনেকেই শিখে যান। এবার আসল প্রসঙ্গে আসা যাক। সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে যেসব ছেলেরা ভালো রান্না করতে পারেন বা জানেন মেয়েরা নাকি তাঁদের প্রতি একটু বেশিই আকৃষ্ট হন। তাই দামি উপহার নয়, এমনই বিশ্ব অর্থনীতি নিম্নগামী। অতএব হোম কোয়ারানটিনে অফিসের কাজের ফাঁকে রান্না শিখে নিন। যাঁরা বাড়িতে থাকতে হচ্ছে বলে ছটফট করছেন তাঁরাও একটু বাড়ির কাজ শিখুন। এমন সুযোগ সবসময় আসবে না।

অফিস-সংসার সামলেও কিন্তু মেয়েরা বাজার থেকে হাতে ঝাঁটা ধরা সবই করে। বাইরের দেশে অধিকাংশ সময়েই ঘরের কাজ ভাগাভাগি করে নেন নারী-পুরুষ। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ পুরুষই ঘরের কাজকে মেয়েদের কাজ মনে করেন। তবে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আর না বদলিয়েই বা উপায় কী! সঙ্গীর মন পেতে চাইলে তো রান্না বা অন্যান্য ঘরের কাজ করতেই হবে!


 

Post a Comment

0 Comments