Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

দেশে সংক্রমণের সংখ্যা বেড়ে ২১৮, মৃত্যু ২০

দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৫৪ কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৮ জনে। এ ছাড়া একদিনের ব্যবধানে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
iedcr director flora 17 03 2020
আজ বুধবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ৩৯ জন ঢাকার। একজন ঢাকার পার্শ্ববর্তী একটি উপজেলার। বাকি সবাই ঢাকার বাইরের। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী।
এ ছাড়া একদিনের ব্যবধানে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। এ নিয়ে সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে।
মীরাজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৬৭টি সংগ্রহ করেছে আইইডিসিআর। বাকি ৪২৫টি সংগ্রহ করেছে অন্য প্রতিষ্ঠানগুলো। করোনা পরীক্ষা করা হয়েছে ৯৮১টি।
নতুন করে কেউ সুস্থ হয়নি। ফলে এখন মোট সুস্থ হয়েছেন ৩৩ জন, যোগ করেন আইইডিসিআর পরিচালক। গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় দেশে।

Post a Comment

0 Comments